স্থাপিতঃ ১৯৯২ইং

ইআইআইএন:১১৮৩৭৭

ঘোষণা

(1) আমাদের ওয়েবসাইটে সকলকে স্বাগতম। (2) দাখিল পরীক্ষা ২০২৫ এ পাশের হার ৮৮.৪৬%

আমাদের সম্পর্কে

স্বাগতম! নড়াইল জেলার কালিয়া উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নের শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১৯৯২ সালের ১ জানুয়ারি মরহুম আলহাজ্ব কাজী আব্দুস সাত্তার ঐতিহ্যবাহী দেবদুন গ্রামে প্রতিষ্ঠা করেন দেবদুন বাবুল জান্নাত দাখিল মাদ্রাসাটি। পাঠদান করানো হয় ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনে একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসার পুরস্কারপ্রাপ্ত হয়। এখানে সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর অক্লান্ত পরিশ্রমে দক্ষ আলিমে দ্বীন ও সমাজের সর্বস্তরের জন্য দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নাগরিক তৈরি হচ্ছে। মাদ্রাসাটিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয় হওয়ায় এখান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীবৃন্দ যেমন ধর্মীয় অঙ্গনে অবদান রেখেছে, তেমনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে একজন দক্ষ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।